শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। তার ব্যক্তিগত উদ্যোগে মহানগরীর প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে মহানগরীর মাহাবুব আদর্শ বিদ্যাপীঠ স্কুল মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উৎসবের আমেজ ছড়িয়ে দিতে প্রতিটি পরিবারকে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।


আব্দুল হালিম মোল্লা ব্যক্তিগতভাবে পনেরশ প্রতিবন্ধী পরিবারের হাতে সরাসরি উপহার তুলে দেন।

ঈদের আগে ঘরে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপস্থিত পরিবারগুলো। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে সাধারণ মানুষের ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়।
উপহার বিতরণের পাশাপাশি ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং যানজট নিরসনে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বিএনপির পক্ষ থেকে ১০০ জন স্বেচ্ছাসেবী মোতায়েন করার কথা জানানো হয়।
বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available