• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২২:২৬ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:২২:৫৩

বাগেরহাটে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হওয়া এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

১৮ মার্চ বুধবার বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখ (৩৩)-কে গ্রেফতারের উদ্দেশ্যে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল অভিযান চালায়। অভিযানকালে পুলিশ নাদীমকে আটক করে নিয়ে আসছিল।

Ad

এ সময় নাদীমের ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সে পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। হামলার সুযোগে নাদীম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, পলাতক আসামিদের গ্রেফতার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
দৌলতপুরে আড়াই বছরের শিশু হত্যা, চাচি আটক
১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৮:৫৪



আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
১৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:১৩








Follow Us