• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৭:৫৮ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর থেকে নিখোঁজের ৭ মাস পর রাঙামাটিতে কিশোর উদ্ধার

২২ মার্চ ২০২৬ রাত ০৯:৪৫:৩৫

গাজীপুর থেকে নিখোঁজের ৭ মাস পর রাঙামাটিতে কিশোর উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: প্রায় ৭ মাস ২২ দিন নিখোঁজ থাকার পর গাজীপুরের কিশোর তামীম আল হাসানকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ।

২২ মার্চ রোববার বিকেলে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে বিভিন্ন পর্যটন এলাকায় তল্লাশি চালানোর সময় ঝুলন্ত ব্রিজ এলাকায় তামীমকে শনাক্ত করা হয়। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, তামীমের বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানার দক্ষিণপাড়া বারেন্ডা গ্রামে। ২০২৫ সালের ৩১ জুলাই নিখোঁজ হওয়ার পর তার বাবা মো. মোজাম্মেল হক কাশিমপুর থানায় একটি জিডি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামীম জানায়, পারিবারিক কলহের কারণে অভিমান করে সে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যায়। সেখানে একটি ফুচকার দোকানে কাজ করে দীর্ঘদিন অবস্থান করছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ১,৫০০ টাকার প্যাকেজে রাঙামাটি ভ্রমণে আসে।

গত শনিবার রাতে ঢাকার সায়দাবাদ থেকে বাসে রওনা দিয়ে রোববার সকালে রাঙামাটিতে পৌঁছায় সে। ট্যুর গাইডের সঙ্গে ঘোরাঘুরির সময় পুলিশের নজরে আসে।

ওসি জসিম উদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জিডিতে থাকা ছবির ভিত্তিতে বিভিন্ন পর্যটন এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ছবির সঙ্গে মিল পেয়ে তামীমকে শনাক্ত করা সম্ভব হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় নিশ্চিত করে।

পুলিশের তাৎক্ষণিক ও সমন্বিত উদ্যোগে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই কিশোরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us