• ঢাকা
  • |
  • রবিবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ১১:৪০:৩৭ (22-Mar-2026)
  • - ৩৩° সে:

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

২২ মার্চ ২০২৬ রাত ০৯:৪৯:০৬

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

নোয়াখালী প্রতিনিধি: দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।

২২ মার্চ রোববার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার এবং ইতোমধ্যে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যসেবা এখন আর শহরকেন্দ্রিক নয়; গ্রাম পর্যায় পর্যন্ত আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad

তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ যেন আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যসচিব।

এ সময় চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us