বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৫ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই-এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

দিবসটির আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়ে তা আজও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা রয়েছে। তারা বলেন, গণহত্যা চালিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে দমানো যাবে কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হন।
এসময় উপস্থিত ব্যক্তিরা সেই রাত্রিতে নিহত সকল শহিদকে স্মরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available