• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ০৯:৫২:৩৩ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:০৮

নারায়ণগঞ্জে নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, হেরোইন ও ইয়াবাসহ ছাইদুর ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মার্চ বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ওসি মহম্মদ আব্দুল বারিক। গ্রেফতার ছাইদুর ইসলাম কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।

Ad
Ad

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার অফিসারদের সমন্বয়ে একটি আভিযানিক দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

Ad

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক কারবার দমন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩







Follow Us