• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৯:১৫ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড

২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:১৩

মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের তালতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পতে রক্ষা পেয়েছে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

২৬ মার্চ বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডে হোটেলসহ ২টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

Ad
Ad

সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেল মালিক মোহাম্মদ মোস্তাকির বলেন, ঈদের ছুটিরপর তারা কাল এসেছেন। শুক্রবার সকাল থেকে হোটেল খোলার কথা ছিলো কীভাবে আগুন লেগেছে তা ধারণার বাইরে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটতে পারে। রাতে হোটেল কেউ থাকে না।

Ad

পাশের সেলুনের মালিক আকাশ জানায়, হোটেল থেকে আগুন লেগেছে তার দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে হোটেল ঘরটিতে দাউ দাউ করে আগুন দেখা যায়, বাজারের দোকানদার ও এলাকাবাসী নিভানোর চেষ্টা করে, রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত ২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১



Follow Us