• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৪৫:৫৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৮:০১

পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে মো. সুরুজ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৮ মার্চ শনিবার ভোরে মাগুরা জেলার ছাচলাপুর এলাকায় ভরে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে ক্ষেতে এ ঘটনা ঘটে।  

নিহত সুরুজ উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর  গ্রামের মৃত গোলবারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভোরে সুরুজসহ আরো কয়েকজন কৃষক পেঁয়াজ তুলতে গিয়ে এ ঘটনা ঘটে অন্যরা সবাই সুস্থ আছেন। সুরুজকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে সুরুজের মৃত্যু হয়, তবে বাকি সবাই সুস্থ আছে। তিনি শোক শান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১






Follow Us