বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অভিনব কায়দায় গাঁজা বিক্রির সময় ১৫কেজি গাঁজাসহ আকরাম হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
৩০ মার্চ সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক যুবক আকরাম হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামের মৃত সোয়েব আলীর ছেলে ।

র্যাব জানান, মাদক কারবারি আকরাম দীর্ঘ দিন যাবত সিমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে তা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল । গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজাসহ মাদক কারবারি আকরামকে আটক করা হয়েছে ।
আটক মাদক কারবারি আকরাম হোসেনকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available