ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে এ কার্যক্রমের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ২০২৬–২০২৭ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ৩৫০ জন কৃষককে মুগের বীজ, ২৫০ জনকে তিলের বীজ, ১০০ জনকে পাটের বীজ এবং ৩০০ জনকে রোপা আউশ ধানের বীজ দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available