• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৫৮:৫৪ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ

মালিককে না পেয়ে জব্দের ১৩ দিন পর নিলামে বিক্রি

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৯:১৫

মালিককে না পেয়ে জব্দের ১৩ দিন পর নিলামে বিক্রি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক জব্দ করা মালিকবিহীন ৯টি ঘোড়ার মধ্যে একটি মারা যাওয়ায় বাকি ৮টি ঘোড়া প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ৮টি ঘোড়া ৩০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

Ad
Ad

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধোপাচালা সরকারি বনের ভেতরে ৯টি ঘোড়া দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

Ad

পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির পরও কোনো মালিকানা দাবি না আসায় ২৪ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

সোমবার সকালে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা মো. ইসমাইল হোসেনের কাছে ঘোড়াগুলো বুঝিয়ে দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ৯টি ঘোড়ার মধ্যে একটি বাচ্চা প্রসবের সময় মারা যায়। পরে অবশিষ্ট ৮টি ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত ঘোড়া বিক্রিকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও দুঃখজনক। অজ্ঞাত রহস্যজনক কারণে নিলামে বিক্রয় কৃত ঘোড়াকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
এফডিসিতে গিয়ে বিব্রত ওমর সানি
৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৫৭





Follow Us