• ঢাকা
  • |
  • শনিবার ১১ই বৈশাখ ১৪৩৩ রাত ০২:১৫:১৪ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৪:৩৪

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৪ এপ্রিল শনিবার দুপুরে পূর্ব লামাপাড়া এলাকার পিঠালীপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে হঠাৎ করে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

Ad

‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের গোডাউনটি মো. রানা মিয়ার মালিকানাধীন। আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন মালিক।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় গোডাউনে থাকা জুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্স দ্রুত দাহ্য হয়ে ওঠে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে।

তিনি আরও বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
২৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩১:২৯




Follow Us