• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ১০:২২:৫৩ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

সোহাগ হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের থানা ঘেরাও

৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৫৩

সোহাগ হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের থানা ঘেরাও

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের অন্যতম নেতা ইমরান হোসেন সোহাগ কে গুলি ও কুপিয়ে হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী নেতাকর্মীদের বাড়ি থেকে পুলিশ পাহারা বন্ধের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় ঈশ্বরদী থানা ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।

Ad
Ad

আন্দোলনকারীরা থানা ফটক অবরোধ করে সোহাগের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদী নানা স্লোগানে উত্তাল করে তোলেন থানার সামনে। এসময় থানার ফটক বন্ধ করে আন্দোলন করায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

Ad

পরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সোহাগের হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থার আশ্বস্ত করার প্রেক্ষিতে আপাতত আন্দোলন প্রত্যাহার করে থানা ফটক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটু, ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা রিশাদসহ ছাত্রদলের উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন শাখার সদস্যরা।

উল্লেখ্য, গত ২রা এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ ঘটিকায় পাবনার ঈশ্বরদীতে উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৮) কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সোহাগ উপজেলার সাঁড়া গোপালপুর মহান্নবী পাড়া এলাকার ঈমান কসাইয়ের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে স্কুল পাড়া এলাকায় স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে বসেন সোহাগ। পরে রাত সাড়ে ১০ ঘটিকার দিকে মোটরসাইকেল যোগে মুখ বাধা অবস্থায় ৮/ ১০ জন স্কুল পাড়া এলাকায় আসেন এবং স্থানীয় দোকান পাট বন্ধ করতে বলেন। মুখ বাধা অবস্থায় অচেনা মানুষ এলাকায় দেখে সোহাগ কার্যালয় ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে ধাওয়া দেয়। এসময় ধানের ক্ষেত দিয়ে দৌড়ে পালানোর সময় সোহাগ ধান ক্ষেতে পরে গেলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও পরে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৫:৫৮



নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৫
৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:২৪


Follow Us