নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাসই সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ এপ্রিল রোববার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা ছিল। দুপুর দেড়টার দিকে বাসগুলিতে উপস্থিত কিছু ব্যক্তি মাদক সেবন করছিলেন। এসময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে আগুন লেগে যায়। আগুন দেখা দেয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। ধাওয়া করেও কাউকে আটক করা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে বাস তিনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি সিরাজুল মোস্তফা বলেন, ‘অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available