• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ০১:৫১:৩৩ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

স্ত্রী ও নবজাতক সন্তান হাসপাতালে, ঘরে ফ্যানে ঝুলে স্বামীর আত্মহত্যা

৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৪:০৭

স্ত্রী ও নবজাতক সন্তান হাসপাতালে, ঘরে ফ্যানে ঝুলে স্বামীর আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া জমজ সন্তান হাসপাতালে রেখে ঘরে ফিরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি।

৬ এপ্রিল সোমবার সকালে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোয়ালবাথান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন ওই এলাকার মৃত শবদুল ইসলামের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর দাম্পত্য জীবনের পর রোববার (৫ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে আলালের স্ত্রী সুমি বেগম সিজারের মাধ্যমে জমজ কন্যা সন্তানের জন্ম দেন। রাতে স্ত্রী ও নবজাতকদের হাসপাতালে রেখে আলাল বাড়িতে ফিরে আসেন।

Ad

পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে অবস্থান করছিলেন। সকালে আলালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানানো হয়। পরে প্রতিবেশীরা আলালের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের ভাই জামাল উদ্দিন জানান, “আমার ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, প্রায় এক বছর ধরে কর্মহীন ছিল। হঠাৎ জমজ সন্তান হওয়ায় চিকিৎসা খরচের চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তাকে আশ্বস্ত করেছিলাম, কিন্তু সে এমন সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us