• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৪:৪৭ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৪:৪৭

সুন্দরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

৬ এপ্রিল সোমবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন। পরে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

Ad
Ad

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।

Ad

পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৫৫



ফের সৌদি আরবে ইরানের হামলা
ফের সৌদি আরবে ইরানের হামলা
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯



জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:১২


‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১


Follow Us