• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৯:৪১ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

সরকারি অফিসে অফিস সহকারীর রাতযাপনের অভিযোগ

৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৬:৩৫

সরকারি অফিসে অফিস সহকারীর রাতযাপনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে সরকারি অফিস কক্ষে খাট বসিয়ে নিয়মিত রাতযাপনের অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

৬ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টার দিকেও তাকে অফিস কক্ষে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন। অভিযোগ রয়েছে, ওই অফিসের সহকারী কর্মচারী মনিরুল ইসলাম অফিসের একটি কক্ষে খাট বসিয়ে নিয়মিত সেখানে অবস্থান করছেন।

Ad
Ad

সরকারি নিয়ম অনুযায়ী, অফিস কক্ষ শুধু মাত্র দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত। ব্যক্তিগত বসবাস বা রাত যাপনের জন্য ব্যবহার করা সম্পূর্ণভাবে বিধিবহির্ভূত। এ ঘটনায় সরকারি দপ্তরের শৃঙ্খলা ও কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Ad

এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি বর্তমানে অফিসের দায়িত্বে আছি। তবে এই বিষয়টি নিয়ে এখন কিছু বলতে চাই না, বলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।”

স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সরকারি অফিসে এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং এটি প্রশাসনিক অব্যবস্থাপনার একটি উদাহরণ। এখন প্রশ্ন উঠছে-সরকারি দপ্তরে এমন অনিয়ম কতদিন ধরে চলছে? এর পেছনে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১










Follow Us