নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ নগরীর জালকুড়ির একটি বাড়ির বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে মুখোশধারী ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকার সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামে এক ব্যক্তির বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, ‘এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ডাকাত দলকে চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ডাকাত দলের সদস্যের মুখে কারো কারো গামছা বাঁধা ছিল আবার কারো মুখে মাস্ক পরা ছিল।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available