• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৬:৫৪ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে তেল বিক্রি হচ্ছে অ্যাপসের মাধ্যমে

৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৩:৪০

চাঁপাইনবাবগঞ্জে তেল বিক্রি হচ্ছে অ্যাপসের মাধ্যমে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তেল বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও ভোক্তাদের ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজলভ্য করা সম্ভব।

Ad
Ad

বিশেষ করে তেলসহ গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ ভোক্তাদের ভোগান্তি কমাবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad

তিনি আরও জানান, অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির ফলে ক্রেতারা সহজেই নির্ধারিত দামে তেল সংগ্রহ করতে পারবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পাবে। পাশাপাশি এই উদ্যোগ বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু পয়েন্টে এই অ্যাপসের মাধ্যমে তেল বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এর কার্যক্রম পর্যায়ক্রমে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু হলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
এনসিপি নেত্রী রাফিয়া রাফি মারা গেছেন
৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২৯:২৫








Follow Us