• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৬:০০ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যা, পুত্রবধূসহ গ্রেফতার ৩

৯ এপ্রিল ২০২৬ রাত ১০:১০:২৩

গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে হত্যা, পুত্রবধূসহ গ্রেফতার ৩

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যেপাড়া এলাকায় শাশুড়িকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়ে এলাকাবাসীদের জানান দিয়েছে পুত্রবধূ।

এ ঘটায় গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনের দিক নির্দেশনায় গাজীপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ওই ডাকাতির ঘটনা তদন্ত শুরু করে পরে পুলিশের প্রযুক্তি ব্যবহার করে মূল ঘটনা উদঘাটন করতে সক্ষম হয়। যে এটি ডাকাতি নয়। এ ঘটনা সাজানো নাটক। নাটক করে ডাকাতির ঘটনা সাজানো হয়েছে।

Ad
Ad

নিহত আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার উর্মী ও তার সহযোগীরা নিহত আছমা আক্তার যখন তার রোমে ঘুমিয়ে পড়ে তখন সুযোগ বুঝে নিহত আসমা আক্তারের ঘরে প্রবেশ করে আরিফা আক্তার ও তার সহযোগীরা পরে লকারে রাখা সারে তিন লক্ষ টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার জন্য চুরি করে নিয়ে যাওয়া সময় দেখে ফেলে নিহত আছমা আক্তার। আর এই দেখে ফেলায় কাল হয়ে দাঁড়ায়, পরে নিহত আছমা আক্তারের গলায় গামছা পিছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পুত্রবধূসহ ৩ জনকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।

Ad

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন- পিরুজালী মধ্যপাড়া গ্রামের নিহত শাশুড়ি আছমা আক্তারের পুত্রবধূ আরিফা আক্তার উর্মী (২২), পিরুজালী আলিমপাড়া গ্রামের মৃত. আব্দুল মান্নানের ছেলে উজ্জ্বল হোসেন (৪৬) ও মধ্যপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৪৫)।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সুজন রঞ্জন তালুকদার বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন মধ্যপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুত্রবধূ আছমা আক্তার তার বসতবাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাত দলের হামলায় তার শাশুড়ির মৃত্যু হয় বলে দাবি করেন পুত্রবধূ আরিফা আক্তার উর্মী। ডাকাতির ঘটনার আলামত তদন্তে পুলিশের একটি চৌকস টিম কাজ শুরু করে। পরবর্তী পুলিশ পুত্রবধূ আরিফা আক্তার উর্মীকে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনা স্বীকার করে। পরে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পুত্রবধূসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

জয়দেবপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার কর জানান, ডাকাতির ঘটনায় পুত্রবধূ আরিফা আক্তার উর্মীর আচরণ সন্দেহ জনক মনে হলে পুলিশ তথ্য- প্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করে এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছেন। সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us