সিলেট প্রতিনিধি: মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা শ্রমিকদের ভিসা সংক্রান্ত সব জটিলতা সমাধানে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১২ এপ্রিল রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরত আসা যেসব শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মালয়েশিয়া সফর সফল হয়েছে এবং দেশটির সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।
এর আগে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছিনতাই, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় এমরান আহমদ চৌধুরীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available