• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৩২:০৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৩:১৯

বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন
“বাউল শিল্পী শফি মন্ডল”

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সাম্প্রতিক সহিংস ঘটনার পর জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মন্ডলের বাড়িতে নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলার হোসেনাবাদ এলাকায় তার বর্তমান বসতবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার আদি বাড়ি ফিলিপনগর এলাকায়, যেখানে সম্প্রতি একটি দরবারকেন্দ্রিক ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।

Ad
Ad

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো সরাসরি হুমকি না থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Ad

শফি মন্ডল জানান, তিনি গত এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। গ্রামে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।

শিল্পীর মেয়ে লিনা মন্ডল বলেন, তার বাবা একজন সাধক ও বাউল শিল্পী হিসেবে বিভিন্ন দরবারে গান পরিবেশন করেন। একটি পুরোনো ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভুল ব্যাখ্যা থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তাদের পরিবার লালন দর্শনের অনুসারী এবং সংগীতচর্চার মাধ্যমে আধ্যাত্মিক চর্চা করে থাকে। তবে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তারা উদ্বিগ্ন।

এর আগে ১১ এপ্রিল শনিবার দৌলতপুরে একটি দরবারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় দরবারপ্রধান আব্দুর রহমান শামীম নিহত হন এবং সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি
সংস্কার ও পরিবর্তনের পথে হাঁটছে পিএসসি
১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:৩৫









Follow Us