• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৯:৪১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২২:৪৬

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

‎ভুক্তভোগী দুই শিশু, বয়স ৯ ও ৮ বছর, সম্পর্কে আপন বোন। তারা অভিযুক্তের সঙ্গে একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া হারুন মিয়া শিশু দুই বোনকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। প্রথমে তাদের খাবার খাওয়ানো হয় এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে কক্ষের বাতি নিভিয়ে তাদের ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

‎ঘটনাটি নাসিক সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

‎ঘটনার পরদিন বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়া স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে মাতবররা অভিযুক্ত হারুন মিয়াকে জুতা দিয়ে প্রহার, কান ধরে উঠবস করানোসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে তার বাসায় থাকা একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বকেয়া ভাড়া সমন্বয় করা হয়।

‎তবে ভুক্তভোগী পরিবার এ ধরনের আপস মেনে না নিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। এর প্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান অভিযান চালিয়ে অভিযুক্ত হারুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
‎গ্রেফতারকৃত হারুন মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা এলাকার আব্দুল মান্নানের ছেলে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চান্দিনায় বাসচাপায় পথচারী নিহত
চান্দিনায় বাসচাপায় পথচারী নিহত
১৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১২:১৫








Follow Us