সাভার প্রতিনিধি: আশুলিয়ায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (উত্তর)।
২১ এপ্রিল মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি। এর আগে সোমবার রাতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- মো. ফরহাদ হোসেন (৪৩) এবং মো. সোহেল (৪২)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬০টি জি-পেথিডিন এবং ৫৮০টি জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার এসব নেশাজাতীয় দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।
এছাড়া মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available