• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫০:১৩ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫২:০৯

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে পৌরভবনের সামনে একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, সিনথিয়ার মা দুই সন্তানকে নিয়ে লাকসাম পৌরভবনের সামনে চাচা-ভাতিজা ভবনের চারতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে কথা বলা নিয়ে সময় নষ্ট করার কারণে মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে সিনথিয়া নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবার থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সিনথিয়ার হাতে ব্লেড দিয়ে কাটার ৮ থেকে ১০টি চিহ্ন পাওয়া গেছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us