• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৬:৫৯ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪০:২৪

সোনারগাঁয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তেল ফসল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার সোনারগাঁ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।

Ad

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের সঠিকভাবে বীজ ও সার ব্যবহারের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, তিনি নিজেও কৃষকের সন্তান এবং কৃষকের কষ্ট ও পরিশ্রম সম্পর্কে অবগত। তিনি সঠিক সময়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের দেওয়া প্রণোদনা যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, পতিত জমি আবাদে আনা, নতুন প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করা এবং কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করা জরুরি। কৃষকের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার গ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯





Follow Us