• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৬:০০ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে।

২২ এপ্রিল বুধবার ভোররাতে শুভাঢ্যা এলাকায় এ অভিযান চালানো হয়।

Ad
Ad

আটকরা হলেন জিয়াউর রহমান টিপু (৩২), মো. বিল্লাল হোসেন সাব্বির (৪৭) ও মো. খোকন (৫৪)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Ad

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শুভাঢ্যা উত্তরপাড়া খান বাড়ি মসজিদ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আবুলের দোকানের ভাড়াটিয়া মিজানের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অবস্থানরত সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯







Follow Us