• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৩:৩১ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

২৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩১:২৪

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি: ‎নওগাঁর মান্দায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বাড়ি পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

২৫ এপ্রিল শনিবার বেলা ১২টার দিকে উপজেলা চত্বরে এসব বিতরণের আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, ৪৩ জন সুবিধাভোগীর পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগে (ঘূর্ণিঝড়) ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৮



বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০১



Follow Us