ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির তিন সদস্য আহত হয়েছেন।
৫ মে মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।


আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে দুই র্যাব সদস্যকে স্থানীয় সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান। পাশাপাশি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
হামলার বিষয়ে তিনি বলেন, ‘তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে এবং কারা এই হামলা চালিয়েছে, তা পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available