নোয়াখালী প্রতিনিধি: গত ১৭ বছর দেশে যে উন্নয়ন হয়নি, আড়াই মাসে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে বর্তমান সরকার মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, দেশে বিভিন্ন ধরনের গুপ্তদের বিষয়ে সবাইকে রাজনৈতিক ও স্থানয় ভাবে সতর্ক থাকতে হবে।
৫ মে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে খাল খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে চাঁদাবাজ, লুটতরাজ, মাদক নির্মূল করে নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর থাকায় জলাবদ্ধতা ও কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, মান্না চৌধুরী, বিএনপির নেতা আহসান উল্যা, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, সাবেক কাদিরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আবুল বাসার ও ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available