• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৯:২৪ (22-May-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২২ মে ২০২৬ দুপুর ০২:৩২:১২

আড়াইহাজারে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে আনাস (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

২২ মে শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘলদী মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আনাস উপজেলার শ্রীনিবাসদী এলাকার বেনু মিয়ার ছেলে। সে দিঘলদী মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় আনাস। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আনাসের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us