চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুরের পুরান বাজার এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়েছে পুলিশ।
২২ মে শুক্রবার অভিযানে সাত জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, চাঁদপুর পুরান বাজার এলাকায় মাদক নির্মূলে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ও মোবাইল জুয়ার বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।
ওসি ফয়েজ আহমেদ জানান, ‘অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। পুরান বাজার থেকে মাদক নির্মূল করতেই পুলিশের এই যৌথ অভিযান। যারা মাদকের সাথে জড়িত, তাদের এলাকায় থাকতে দেয়া হবে না। দেখামাত্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available