• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২ আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫২:০১

গাংনীতে শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ আগস্ট বুধবার সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমি, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াবাইদুর রহমান কমল, শাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুকসহ পেশাজীবী সংগঠন, শিক্ষক, রাজনীতিবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের বিয়য়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us