• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৫:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শাহীন ফকির

২৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:২৫:১২

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন শাহীন ফকির

ভোলা সদর প্রতিনিধি: ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন।

Ad

২৩ আগষ্ট বুধবার বরিশাল রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি জামিল হোসেনের সভাপতিত্বে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Ad
Ad

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ নিয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এশিয়ান টেভি অনলাইনকে জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আমাকে যোগ্য মনে করে এ স্বীকৃতি দিয়েছেন। আমি ২৪ ঘণ্টার প্রতিটা মুহুর্ত ভোলাবাসীর সুবিধা অসুবিধায় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে যে কোনো অসুবিধার কথা জানালে সঙ্গে সঙ্গে ভোলাবাসীর সেই অসুবিধা লাঘব করার আপ্রাণ চেষ্টা করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us