• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে আলোচনা সভা

২৮ আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫০:০৫

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের বনপাড়া এস. আর. পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Ad

২৮ আগস্ট সোমবার দুপুরে  উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ গৌরপদ মন্ডলের সভাপতিত্ত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাজেদুর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

Ad
Ad

করিম মাস্টারের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন দুলাল, আবুল কালাম আজাদ, আব্দুস সোবহান, জাকির হোসেন সরকার প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কুইজ, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us