• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৪:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন

৬ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:১৯:৩৭

দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন

দিনাজপুর প্রতিনিধি: শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ সেপ্টেম্বর বুধবার সকালে দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে হিন্দু কল্যাণ ট্রাস্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad
Ad

এ সময় শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন শীল গোপাল।

শোভাযাত্রাটি নাট্য সমিতি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চূ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুনীল চক্রবর্তী।

আলোচনা ও ধর্মীয় প্রার্থনা সভা শেষে দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আশা ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us