• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১২:৩১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

৭ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪০:২২

নোয়াখালীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে পুকুরের পানিতে ডুবে মুক্তোবির নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Ad

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মুক্তোবির উপজেলার মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মুক্তোবির। তার স্বজনেরা নিখোঁজ হওয়ার পর একাধিক স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মেয়ের বাড়ির পার্শ্বে আরিফ মিয়ার পুকুরের ঘাটলার পানিতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  

এ বিষয়ে কবিরহাট থানার কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলো। ইতোপূর্বে তিনি একাধিকবার বাড়ি বের হয়ে গিয়েছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। পরিবারে কোনও অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us