• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩১:৪৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে জামায়াতের জেলা আমিরসহ আটক ৫

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:৩৯:১৯

মৌলভীবাজারে জামায়াতের জেলা আমিরসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় গোপন বৈঠক চলাকালে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার জাকির হোসেনের বাড়িতে অভিযান  করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা জামায়াতের সদস্য শেখ শাহাবুদ্দিন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us