• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬:২৯

যুদ্ধাপরাধ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দি সুরুত আলী গাজী নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার ৬০২ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।

Ad

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

মৃত সুরুত আলী সাতক্ষীরা শ্যামনগর উপজেলার তারানীপুর এলাকার মৃত শের আলী গাজীর ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সুরুত আলী মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারাধীন হাজতি ছিল। গত ২ সেপ্টেম্বর বিকেলে সে কারাগারে কিডনী জটিলতায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us