• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:০৯:৩৮

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীর মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫)নামের এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ad

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কে,সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও সালদাইড় উত্তর পাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে শিহাব জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ধাতব্য চিকিৎসালয় থেকে চিকিৎসা নিলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শ নিলে ডাক্তার তার ডেঙ্গু পরীক্ষা করাতে বলেন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটলা জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, কয়েকদিন হলো জ্বর ছিল শিহাবের। শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us