• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খানসামায় ছিনতাইয়ের ১১ দিন পর মোটরসাইকেল উদ্ধার

২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৫৬:৪২

খানসামায় ছিনতাইয়ের ১১ দিন পর মোটরসাইকেল উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর নামক এলাকায় গত ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল ২৪ সেপ্টেম্বর রোববার রাতে উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ।

Ad

পুলিশের সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার বোতলা গাড়ি এলাকার রায়হান নিজের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বোনের বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যায় পথিমধ্যে রামনগর নামক এলাকায় ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র দেখিয়ে গাড়ির গতিরোধ করে। তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

Ad
Ad

পরবর্তীতে রায়হান থানায় একটি মামলা করেন। মামলার পর ওসি চিত্তরঞ্জন রায়ের নির্দেশে তদন্ত করে মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে এসআই দিবাকর রায় অভিযান পরিচালনা করেন।

অবশেষে ২৪ সেপ্টেম্বর রোববার দিবাগত রাতে খামারপাড়া ইউনিয়নের অন্তর্গত কালিতলা থেকে কাচিনিয়াগামী পাকা রাস্তার পার্শ্বে গাড়পাড়া গ্রামের মহিমাষা বিষ্ণু মন্দিরের মাঠে অজ্ঞাত নামা আসামিদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে অজ্ঞাত নামা আসামিদের ধরতে অভিযান অব্যাহত ছিল। সম্ভবত সে কারণেই আসামিরা মোটরসাইকেলটি ফেলে গেছে। তবে মোটরসাইকেল উদ্ধার হলেও এর সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us