• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪১:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

২৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:১৪:৫৯

রাজাপুরে রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মিশ্র মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুকুরের মালিক আহসান হাবিব রুবেল।

Ad

আহসান হাবিব রুবেল অভিযোগ করে জানান, সোমবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে যায়। মাছের ঘের দেখার দায়িত্বে থাকা আসাদুল মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে মাছের খাবার দিতে এসে দেখতে পায় চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভাসছে। এর পরে মালিককে জানান।

Ad
Ad

তিনি জানান, ওই পুকুরে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। দুর্বৃত্তরা মাছ ধরে নিয়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে অভিযোগ পেলে সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us