• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৮:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলী আকবর গ্রেফতার

২৭ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২২:৪০

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলী আকবর গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শীর্ষ শন্ত্রাসী ও চাঁদাবাজ মো. আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবরকে (৩৩) লক্ষীপুর থেকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আগবরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Ad

আলী আকবর প্রকাশ চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী গ্রামের মো. মঞ্জুর মিয়ার পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১০টির অধিক মামলা রয়েছে। এর আগে আকবরকে লক্ষ্মীপুরের শাকচর ইউনিয়নের জনৈক রাব্বি মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে অভিযানের সময় আকবর বিল্ডিংয়ের ছাদের প্লাস্টিকের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন। এসময় আকবরের কাছ থেকে ১টি রিভলবার ও ১টি দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

পুলিশ সুপার তারেক বিন রশিদ জানান, চট্টগ্রামের ৮ খুনের প্রধান আসামি ও শিবিরের ক্যাডার সাজ্জাদের সহযোগী ছিলেন এই আলী আকবর। সে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে মোবাইল ফোনে চাঁদাবাজি করতো এবং চাঁদা না দিলে ভুক্তভোগীদের হত্যার হুমকি দিতো। গোপন সংবাদের ভিত্তিতে আকবরের ২ মাস আগে লক্ষ্মীপুরের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাকে ২ টি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অস্ত্র আইনে ১ টি মামলা করা হয়েছে, মামলার নং-২৪।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us