• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৩:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশালে ৪ জনের মৃত্যু

৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:১০:১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশালে ৪ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৫৫ জনের মৃত্যু হলো। 

Ad

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার এলাকার লিপি (৪২) নামে এক নারী পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বরগুনা জেলার আমতলী উপজেলার চালিতাবুনিয়া এলাকার অঞ্জলি রাণী (৫০) পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

Ad
Ad

এছাড়া ভোলার বোরহানউদ্দিন উপজেলার আয়েশা বেগম (৫০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার কহিনুর বেগম (৫৫) বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এসময়ের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৭৩,পটুয়াখালী মেডিকেলসহ জেলায় ৮৩, ভোলায় ৪২, পিরোজপুরে ৬৬, বরগুনায় ৫৩ এবং ঝালকাঠীতে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে শুধু শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন।

বর্তমানে বিভাগের হাসপাতালে ১১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



Follow Us