• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫০:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তীব্র ঠান্ডায় বিপর্যস্থ পঞ্চগড়ের জনজীবন, দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ

৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:০৮:১০

তীব্র ঠান্ডায় বিপর্যস্থ পঞ্চগড়ের জনজীবন, দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: তীব্র ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়বাসী, শীতে শিশু ও বয়স্কদের অবস্থা হয়ে পড়েছে করুণ। ৬ ডিসেম্বর শুক্রবার সারাদিন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ, সূর্যের দেখা মিলেনি জেলার কোথাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।

Ad

তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হতে না পেরে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন। বেশি কষ্টে আছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষরা। কাজে বের হতে না পেরে অনেক পরিবারে দেখা দিয়েছে অর্থ সংকট। এছাড়া প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে অনেককে।

Ad
Ad

জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক  ৩ ডিগ্রি সেলসিয়াস আজ শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তীব্র ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বর্হিবিভাগ ও অন্তঃবিভাগে রোগী ভর্তির হার বেড়েছে। কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্টসহ জ্বর-স্বর্দি ও কাশিতে আক্রান্ত লোকজনের অধিকাংশই শিশু ও বয়ঃবৃদ্ধ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us