• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:৪৭ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৪:০৭

বৃষ্টি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: বৃষ্টি পরিস্থিতি নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এ পূর্বাভাস জারি করা হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Ad
Ad

১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Ad

১১ এপ্রিল শনিবার ও ১২ এপ্রিল রোববার একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ধীরে ধীরে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

১৩ এপ্রিল সোমবার পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২





Follow Us