• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৫৫:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এএএমসিএমএফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৩:০৯

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এএএমসিএমএফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে এসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের সংগঠন এসোসিয়েশন অফ এসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)-এর প্রতিনিধি দল।

Ad

১৪ মার্চ বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে তারা সাক্ষাৎ করেন। এসময় তারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Ad
Ad

সাক্ষাৎকালে এএএমসিএমএফ’র প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

Follow Us