• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩৪:০৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শাহিন, সম্পাদক সাব্বির

৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৮:৫৬

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শাহিন, সম্পাদক সাব্বির

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৫ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তর উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল বাশার খানের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. জাহিদ হাসান। এসময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. ফয়সাল।

কমিটিতে সভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর মোহাম্মদ শাহিন এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ার টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মারসিফুল আলম রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দফতর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান, কার্যকরী সদস্য এসএম ওমর, আবির মাহমুদ, সাইফুল আরেফিন, ফারহা তৃণ, আশিকুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us