• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার

১৩ মার্চ ২০২৪ রাত ০৮:৩২:০৬

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে মাভাবিপ্রবিতে গণ-ইফতার

মাভাবিপ্রবি প্রতিনিধি: শাবিপ্রবি এবং নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

Ad

১৩ মার্চ বুধবার রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের মান্নান হলের পাশের মাঠে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গণ-ইফতার করার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা।

Ad
Ad

গণ-ইফতারে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেন, নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি নিষেধ করার প্রতিবাদে আমরা গণ-ইফতার আয়োজন করেছি। পবিত্র রমজানে ইফতার পার্টি করা আমাদের ঐতিহ্য। কিন্তু বিশ্ববিদ্যালয় যে নোটিশ দিয়েছে, তা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার বিরোধী। সে জায়গা থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা আজকের গণ-ইফতার কর্মসূচির আয়োজন করেছি, যাতে দেশজুড়ে ইফতার মাহফিলের সংস্কৃতি আরো বেশি ছড়িয়ে পড়ে এবং ভবিষ্যতে এমন অপ্রীতিকর সিদ্ধান্ত যেন কোনো ক্যাম্পাস থেকে না আসে।

সে সময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে এবং বিভিন্ন মহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই নোবিপ্রবি ও শাবিপ্রবি প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

শাবিপ্রবি প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া যে কেউ ইফতার-মাহফিল করতে পারবে। সেখানে কোনো বাধা থাকবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us