• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৯:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকৃবিতে স্কাউট ওন ও সংবর্ধনা অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৪ সকাল ০৮:০৯:৫৯

বাকৃবিতে স্কাউট ওন ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের  স্কাউট ওন ও সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩০ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট গ্রুপের অফিস কক্ষের সামনে ওই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানের শুরুতে স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  মো. সাইদুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীকে শপথ বাক্য পাঠের মাধ্যমে বাকৃবি রোভার স্কাউট গ্রুপে অন্তর্ভুক্ত করেন  এবং এসময় উপাচার্যকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এরপরে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান পদাধিকার বলে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের স্কাউটার্স কাউন্সিলের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বাকৃবি উপাচার্য তাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন।

ইফতারের আগে বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু, বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডারবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us